ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় এক হাজার দুইশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টের (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ কামরুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত কামরুল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের আকবরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঠখোলা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় কামরুলের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।