ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।

সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া সরকারি কলেজের প্রতিনিধি আমজাদ হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. মুহিবুল্লাহ (বচ্চন), চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুন নাহার (আপেল), চেয়ারম্যান শামছউদ্দিন, চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, সদস্য এমদাদুল হক (মাসুদ), সদস্য মো. ইফরান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনম মমতাজ উদ্দিন, পৌর আমির মো. নাজমুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম সুজন।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক, চুরি-ছিনতাই ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।