ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া নির্বাচন অফিস পরিদর্শনে এমপি জালাল উদ্দীন: সেবার মান নিশ্চিতের কঠোর নির্দেশনা

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মে ৪, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসের সার্বিক কার্যক্রম ও সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন।

সোমবার (৪ঠা মে) পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং চলমান ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে, সেবা নিতে আসা সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছে কি না, সে বিষয়ে তিনি উপস্থিত নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে এমপি জালাল উদ্দীন বলেন, “নির্বাচন অফিস জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা কেন্দ্র। এখানে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে যাতে সরকারের সেবা মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়।”

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন— পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, এফরান উদ্দীন ও এমদাদুল হক মাসুদ।

আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল আলম সুজন, যুবদলের সদস্য সচিব রাকিবুল হাসান ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলীসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ভুক্তভোগী অনেকে আশা প্রকাশ করেন, এমপি মহোদয়ের এই নজরদারির ফলে এনআইডি সংশোধন ও নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।