ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ১৯ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস: ২ ব্যবসায়ীর কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নান্দাইল উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ও সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল চৌরাস্তা বাজারের দুটি গুদাম ও একটি দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে ৮২৪টি চায়না দুয়ারি জাল (দৈর্ঘ্য ২৪,৭২০ মিটার) এবং ১,১০০টি কারেন্ট জাল (দৈর্ঘ্য ৫৫,০০০ মিটার) জব্দ করা হয়। জব্দকৃত চায়না দুয়ারি জালের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা এবং কারেন্ট জালের মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ মোট ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার জাল জব্দ করা হয়েছে।

নিষিদ্ধ জাল মজুতের অপরাধ স্বীকার করায় ব্যবসায়ী মোশাররফ হোসেন (৪২) ও ইমরান হোসেনকে (২৬) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া রতন মিয়া নামে অন্য এক ব্যবসায়ীকে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পুরো মৌসুম জুড়ে নদ-নদী ও জলাশয় রক্ষায় এই কঠোর নজরদারি চলবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জানান, “দুটি গুদাম ও একটি দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল পাওয়া গেছে। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় তাদের দণ্ড প্রদান করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।