ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম আটক

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ৩০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল মিয়া (৩২) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে থানা পুলিশ।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামাটখালী গ্রামের ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রম’ এলাকায় এ ঘটনা ঘটে।

​আটককৃত রুবেল মিয়া পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় আয়েশা সিদ্দিকা (রা:) কওমী মহিলা মাদ্রাসার শিক্ষক এবং চৈতনখালী বাজার জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও বৃদ্ধাশ্রম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত রুবেল মিয়া মাতৃছায়া বৃদ্ধ আশ্রমে প্রবেশ করে সেখানকার এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশ্রমে থাকা অন্যান্য বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে রুবেলকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমি বিষয়টি দ্রুত পুলিশকে জানাই। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে।

​তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রুবেল মিয়া জানান, তিনি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে যাননি; বরং আশ্রমে থাকা বৃদ্ধ ও প্রতিবন্ধী নারী-পুরুষদের সেবা করতে সেখানে গিয়েছিলেন।

​এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।