ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইয়াবা ও গাজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আলম আটক ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে হাতে-নাতে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামিকে শনিবার (৩রা অক্টোবর) ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করা হয়েছে। জাহাঙ্গীর আলম উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (২রা অক্টোবর) দিবাগত রাতে নান্দাইল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ তাকে আটক করে। এসময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাজা এবং মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটককালে জাহাঙ্গীর আলম স্বীকার করে যে, সে ওই ইউনিয়নের তারা মিয়ার পুত্র আজিজুল হকের সহযোগী। মূলত আজিজুলের হকের নেতৃত্বেই সে মাদক কারবারির কাজ করে।

অপরদিকে মাদক কারবারী আজিজুল হককে গত বৃহস্পতিবার (১লা অক্টোবর) ভোর রাত ১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান এলাকা থেকে ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তাঁর সাথে বাঁশহাটি  লংপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে মাহবুবু মিয়া (৩২)কেও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন এ বিষয়টি নিশ্চিত করেছেন

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি জাহাঙ্গীর আলমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদক সেবনকারী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।