ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে অর্থ দাবি: জানালেন সতর্কবার্তা

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনৈতিকভাবে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে নান্দাইল উপজেলা ভূমি কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

​Ac Land Nandail নামীয় ফেসবুক আইডিতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি অসাধু চক্র নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে বেআইনিভাবে টাকা দাবি করছে বলে খবর পাওয়া গেছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

​এছাড়উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন কিংবা এ সংক্রান্ত কোনো তথ্য বা ফোন কল পান, তবে অনতিবিলম্বে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

<লনান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আমিনুল হক তারেক বিষয়টি নিশ্চিত করে জানান,  জনস্বার্থে প্রকাশিত এই বার্তায় আরও বলা হয়, সরকারি কোনো সেবার নামে অনৈতিক লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং প্রতারক চক্রের ফাঁদে না পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।