ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্ত্রাস বিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আজিজুল ইসলাম আজিজ নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম।

জানাগেছে, বৃহস্পতিবার (৫ই নভেম্বর) বিকালে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজার এলাকা থেকে এজাহারভূক্ত আসামি সিংরইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে একইদিন ভোর রাতে গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বিকেলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।