ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরভেলামারি পুরাতন গুদারাঘাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নান্দাইল মডেল থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​আহতরা হলেন—চরভেলামারি গ্রামের শমসের আলীর ছেলে আনিছ মিয়া (৩৫) এবং হিরন মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)। বর্তমানে তারা দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চিহ্নিত চক্র প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযুক্তরা হলেন—নাজিম উদ্দিনের ছেলে ইলিয়াস মিয়া (৩৫) ও মো. হৃদয় মিয়া (৩০), আব্দুল লতিফের ছেলে সোহাগ মিয়া (৩৮) এবং বোরহান উদ্দিনের ছেলে মো. নাঈম মিয়া (২৮)।

​সম্প্রতি তাদের এই অবৈধ কার্যকলাপে জোরালো বাধা দেন স্থানীয় যুবক আনিছ মিয়া ও অন্যান্য এলাকাবাসী। এরই জেরে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরাতন গুদারাঘাট এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে আনিছ ও রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

​এ ঘটনায় আহত আনিছ মিয়ার ছোট ভাই মনিরুজ্জামান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।