ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ৬ নম্বর রাজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পূর্বদরিল্লা গ্রামের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ রতন স্থানীয়ভাবে নাট্যকার, কথাসাহিত্যিক ও সাংবাদিক হিসেবে পরিচিত। এছাড়া তিনি দরিল্যা গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রেসক্লাব নান্দাইলের প্রতিষ্ঠাতা সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিংরইল ইউনিয়নে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত একটি এজাহারভুক্ত মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।