ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার মৃত্যুতে উপজেলা বিএনপি’র শোক প্রকাশ

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: – দৈনিক ইত্তেফাক পত্রিকার নান্দাইল প্রতিনিধি, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক সাহসী সাংবাদিক শাহ আলম ভূঁইয়া শুক্রবার  (৭ই নভেম্বর) ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে নান্দাইল উপজেলা বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ এনামুল কাদির  ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়েছে, মরহুম শাহ আলম ভূঁইয়া ছিলেন একজন অকুতোভয় সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন। তার অকাল মৃত্যুতে নান্দাইলের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

মৃত্যুকালে শাহ আলম ভূঁইয়া তার বীর মুক্তিযোদ্ধা বাবা, মা, স্ত্রী, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নান্দাইল উপজেলা বিএনপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এছাড়া নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী তাঁর অফিসিয়াল ফেসবুক আইডিতে সাংবাদিকদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন,  সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার অবদান নান্দাইলের গণমাধ্যম চিরস্মরণীয় হয়ে থাকবে। 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।