ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে আলমগীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে সম্প্রতি মাদকবিরোধী কার্যক্রমে সোচ্চার থাকা আলমগীর হোসেন আলীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে নিহত আলমগীরের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী আলমগীরকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। তারা শেরপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাও: আবু সাঈদ, সোহেল মিয়া, মাও: অলি উল্লাহ, জালাল উদ্দীন, এবং নিহতের পরিবারের সদস্য সাদ্দাম হোসেন, তানিয়া আক্তার, মিনা আক্তার, মনোয়ারা বেগম প্রমুখ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।