ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা মিল্টন ভূঁইয়া গ্রেফতার

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ১০ নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনকে বুধবার (২৯ অক্টোবর) তার নির্বাচনী এলাকা ইস্কুলের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। এশার আজানের সময় তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন একাধারে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে তাকে গ্রেফতারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নান্দাইল মডেল থানা পুলিশ বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বিস্তারিত জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনের রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা তার গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান এবং দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।