ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে গাছের নীচে চাপা পড়ে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু  

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে আরাফাত নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে এ হৃদয় বিধারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগাতী গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র আব্দুল আলী মুন্সীর বাড়ির সামনে পুকুর পাড়ে একটি নারিকেল গাছ কাটছিলেন। এসময় অসাবধানতাবশত একই বংশীয় আমিনুল ইসলামের পুত্র আরাফাত ওই গাছের নীচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে আব্দুল মুন্সি গাছের নীচে চাপা পড়ে থাকা আহত শিশু আরাফাতকে বের করে হাসপাতালে না নিয়ে পুকুরের পাড় সংলগ্ন ক্ষেতের মধ্যে ফেলে রেখে বাড়িতে চলে যায়।

এ অমানবিক বিষয়টি দেখে ফেলে আরাফাতের চাচাতো ভাই রিয়াদ হোসেন। এসময় রিয়াদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে শিশু আরাফাতকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে আরাফাত মারা যায়। শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশু আরাফাতের মরদেহের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে চাচাতো ভাই রিয়াদ ও শিশুটির পিতা আমিনুল ইসলাম জানান, আব্দুল আলী মুন্সির এরকম অমানবিক নিষ্ঠুরতা সহ্য করার মতো না। নিহত শিশুর মাতা কমলা খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার এক মাত্র পুত্র ছিল আরাফাত। তাঁকে ছাড়া আমি কিভাবে বাচঁবো? আমি এর বিচার চাই।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল-আমীন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।