ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মসজিদ ও ঘর নির্মাণের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ॥

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে মসজিদ নির্মাণ ও হতদরিদ্রদের ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম ডাংরী এলাকার বাসিন্দা ভুক্তভোগী মোঃ আব্দুল আলী ভুইয়া (৫৮) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, চন্ডিপাশা ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মাসুদ মিয়া, আলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মাহমুদা আক্তার, নোমান মিয়া ও বগুড়া সদরের আল সাব্বির সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি মিলে প্রতারক চক্র গড়ে উঠেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ ও হতদরিদ্র ব্যক্তিদের বসত ঘর নির্মাণের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকজনের নিকট থেকে অর্থ আত্মসাৎ করে আসছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল আলী ভুইয়া জানান, ২০২৪ সালে উল্লেখিত প্রতারক চক্র তাদের গ্রামে ০২টি মসজিদ এবং ২৫ জন হতদরিদ্র ব্যক্তির বসত ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও, তার ছেলে আব্দুল্লাহ আল রাকিব আবির (২৬) কে নির্মাণ কাজে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে আরও ত্রিশ হাজার টাকা আত্মসাৎ করে।

তিনি আরও জানান, টাকা নেওয়ার পর থেকে প্রতারক চক্র মসজিদ বা বসত ঘর নির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি। তাদের যোগাযোগ করার চেষ্টা করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। এছাড়া ওই চক্রটি উপজেলার অন্যান্য এলাকাতেও একই ধরনের প্রতারণা চালিয়ে আসছে।

তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি, বিষয়টি কথিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।