ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন ও বাড়িঘর ভাংচুর ॥

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই ধর্ষকের সহযোগী সুরুজ মিয়ার বাড়িঘর ভেঙ্গে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

জানাগেছে, ধর্ষক আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের মাসুদ মিয়ার পুত্র সজিব মিয়া। পাশ^বর্তী সিংরইল ইউনিয়নের পাছ-সিংরইল গ্রামের স্কুল পড়য়া ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে বেশ কয়েকবার দেখা-সাক্ষাতও হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবারে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ধর্ষকের সহযোগী সুরুজ মিয়া (৪২) স্থানীয় একটি ফিসারীর পাড়ে একটি টিনের ঘরে বসে থাকা ধর্ষক সজীব মিয়ার কাছে ডেকে নিয়ে যায়। এসময় সজিব মিয়া তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে এ বিষয়টি তাঁর পরিবারকে জানায়।

এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে শনিবার (১১ অক্টোবর) রাতে দুইজনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক সজিব মিয়া ও তাঁর সহযোগী সুরুজ মিয়া ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দেয়।

বিষয়টি জানাজানি হলে, উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ধর্ষণের বিচারের দাবীতে এক মানবন্ধনের আয়োজন করে। মানবন্ধন শেষে উত্তেজিত শিক্ষার্থী ও জনতা ধর্ষকের সহযোগীর বাড়ি-ঘর ভাংচুর করে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।