ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ॥ থানায় মামলা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দোকান থেকে ‘মজা’ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত রোববার (১লা মার্চ) দুপুরে উপজেলার রাজগাতী ইউনিয়নের ধীতপুর বড়াইল ছয় আনিপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা মো. সালমান বাদী হয়ে বুধবার (৪ঠা মার্চ) নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে, অভিযুক্ত ব্যক্তির নাম আনজু মিয়া (৪০), সে ছয়আনিপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শিশুটির বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন এবং মা অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় সে তার চাচার বাড়িতেই থাকতো। গত ১ মার্চ দুপুরে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল।  প্রতিবেশী আনজু মিয়া তাকে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে জনৈক চন্দন বাবুর জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির জামা-কাপড় খুলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে আসলে লম্পট আনজু মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে আনজু মিয়ার বসতঘর তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।

মামলার বাদী সালমান জানান, প্রায় দুই মাস আগেও আনজু মিয়া ওই শিশুটিকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। সে সময় স্থানীয়ভাবে সালিশ-দরবার হলে সালমান নিজের দোষ স্বীকার করে সকলের নিকট ক্ষমা চেয়ে বিষয়টির মীমাংসা করে। বর্তমানে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, এ ঘটনায় একটি মামলা নথিভূক্ত করা হয়েছে এবং ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আসামী আনজু মিয়াকে দ্রুত গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।