স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল ওই বাড়ির জানালা ও দরজায় হামলা চালায়। এরপর তারা একাধিক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে তাদের জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
ভুক্তভোগী শামিম মিয়া জানান, “রাত ১টার পর ডাকাতরা আমাদের অজ্ঞান করে ফেলে। এরপর আলমারি ভেঙে ১৫ লাখ টাকা ও আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয় ডাকাতরা লুট করেছে।”
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

