ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এক যুবক একটি ষাঁড় গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা গরুসহ ওই ব্যক্তিকে আটক করেন।
পরে শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই যুবককে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রাম থেকে শাকিল (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শাকিল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “এ ধরনের সহিংস ও মর্মান্তিক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।