ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় পুলিশে হামলা মামলায় মাদক সম্রাট , ফারুক মিয়া গ্রেফতার

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার :-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ফারুক মিয়া (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে পৌর এলাকার টান লক্ষ্মীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় পূর্বের উত্তেজনাকে কেন্দ্র করে। একপর্যায়ে উত্তেজিত জনতা হাপানিয়া গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলার শিকার হয়। এ সময় হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান, কনস্টেবল জাহেদুর রহমানসহ চারজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় গত ১৯ এপ্রিল গভীর রাতে পাকুন্দিয়া থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে দুই গ্রামের এক হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার ফারুক মিয়া ওই মামলার ২৪ নম্বর আসামি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।