ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মায়া বৃক্ষ: কবি মো:তৌফিকুল ইসলাম রতন

Link Copied!

মায়া বৃক্ষ
মো:তৌফিকুল ইসলাম রতন
সম্পর্কের জন্ম সেতো নিতান্তই সাধারণ,
মাঝে মাঝে সম্ভাষণ আর ক্ষণিক আলাপন।
মন্তব্যের শব্দমালা আর কথার মৃদু সুর ,
অচেনা হৃদয় দুটি যেন দূর সু-মুদ্দুর।
ভাবি যেন ক্ষণস্থায়ী হারিয়ে যাবে কালে,
ঢেউ যেমন হারিয়ে যায় জোয়ার ভাটার তালে।
সময় বুঝি অদৃশ্যে বুনে মায়ার জাল,
চারা গাছে জেগে উঠে সবুজ জীবের পাল।
একটি কুড়ি দুটি পত্র শাখায় শাখায় ফুল,
বেড়ে উঠে তপ্ত রোদে হৃদয় জুড়ামুল।
দেখতে দেখতে সবুজ গাছে মহি রুহের বেশ,
হৃদয় জুড়ে লিখে যেন অব্যক্ত উপদেশ।
সেই বৃক্ষের নাম যে হল মায়া বৃক্ষ আজ,
যার ছায়াতে হারায় যেন নানান বর্ণের সাজ।
স্বর্ণলতার আলিঙ্গনে জড়িয়ে প্রাণের ডোড়ে,
ফিরে যাবার পথ খানি হারায় বারে বারে।
শিকর জড়ায়য় অন্তর জুড়ে ডালযে আকাশ পানে,
পত্রে পত্রে জমা থাকে হাসি কান্নার গানে ।
কে যে কখন বন্দী হলো বুঝেনিতো কেহ,
ভালোবাসার শেকল যেন চাদর মুড়ে দেহ।
পরিনামের শেষের প্রহর জানা থাক বা নাই,
তবুও মানুষ মায়াবৃক্ষের খুঁজে ফেরে ভাই।
কারণ সেতো শাশ্বত প্রেম সুধি জনে বলে,
তাইতো মোরা হারাই জীবন অনন্ত অবিচলে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।