ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় অভিযান: চিমনিসহ গুঁড়িয়ে দেওয়া হলো ‘মেসার্স মদিনা ব্রিকস’

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স মদিনা ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণরুপে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলার সাবানিয়া মোড় সংলগ্ন কাঠবাওলা এলাকায় অবস্থিত ওই ভাটায় অভিযান পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লুবনা আহমেদ লুনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) ও ৮(৩) অমান্য করে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত এবং নিষিদ্ধ এলাকায় ভাটাটি পরিচালনা করা হচ্ছিল। আইনের সুস্পষ্ট লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভেকু মেশিন দিয়ে ভাটার চিমনিসহ দেয়াল ভেঙে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন এবং পরিদর্শক মোঃ রুকন মিয়া। এসময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ।

অভিযান পরিচালনায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও সহযোগিতা প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, মুক্তাগাছা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।