আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন এডভোকেট মোঃ এনামুল হাছান।
১৮ মার্চ বুধবার সকাল ১১ ঘঠিকায় সুখিয়া ইউনিয়নের গলটেক এলাকায় তাঁর নিজ বাসভবন ‘ঝর্ণা জামান হাউজ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপহার উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়।
এডভোকেট এনামুল হাছান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও তিনি ঈদকে সামনে রেখে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

