নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার সিংরইল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন।
জানাগেছে, এলাকার ৭০ জন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ও আনন্দ ভাগাভাগি করতে তৈল,চিনি,চাউল,সেমাই,লবন পেয়াজ দুধ সহ অন্যন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি কাজিমুল কারিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেজবাউল হক শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেনে উক্ত সংগঠনের উপদেষ্টা মোহায়মিনুল ইসলাম মামুন,এ ছাড়াও বক্তব্য রাখেন তৌফিকুল ইসলাম প্রান্ত, সাইফুল ইসলাম রাজীব,হাসিবুর রহমান ফাহিম,শাহিন, জুলহাস সহ প্রমুখ।
২০২০ সন থেকে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উক্ত মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে সার্বিক সহযোগিতা করতে জোর আহ্বান জানান।


