ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইসলামী আন্দোলনের গণমিছিলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে  মঙ্গলবার (৫ আগস্ট) এই কর্মসূচি পালন করে। নান্দাইল উপজেলা ইসলাম আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. মুফতি সাইদুর রহমান গণমিছিলে নেতৃত্ব প্রদান করেন। 

মঙ্গলবার সকাল ১১টায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় পর্যায়ের ‍উপজেলার পৌরসভা সহ ১৩ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে নিয়ে মিছিলে শামিল হন। মিছিলে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। মিছিলে স্লোগানে স্লোগানে বলেন, ফ্যাসিস্ট মুক্ত দেশ চাই, পিআর পদ্ধতির নির্বাচন চাই। 

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতারা গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাদের দলীয় দাবি-দাওয়া পুনর্ব্যক্ত করেন।  

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।