ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত শিশু শনাক্ত: উপসর্গ নিয়ে আরও ৩ জন ভর্তি

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিবা নামের ৮ মাস বয়সী এক শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (২রা এপ্রিল) পরীক্ষার মাধ্যমে শিশুটির হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত শিশুটি পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামা লক্ষীয়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার কন্যা।

এ বিষয়ে ‍উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের ৯ মাস ও দেড় বছর বয়সে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হয়। যেসব শিশু এখনো দুই ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের টিকার আওতায় আনতে আগামী রবিবার থেকে সারা দেশে মাঠ পর্যায়ে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের শিশুদের টিকাদানে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।