নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর,কিশোরগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করায় বাজিতপুর সরকারী কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব এবং অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মজিবুল হক মাষ্টারকে রাজাকার গালি দেওয়ায় ও জুম্মা নামাজের খুৎবায় বাধা দেওয়ার প্রতিবাদ ও তার বিচার এর দাবিতে ২৬/০৮/২৫ইং মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় কলেজ মাঠে এই কর্মসূচী পালন করেছে বাজিতপুরের সচেতন ছাত্র সমাজ।
মানববন্ধনে বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন সৈরাচার আওয়ামী সরকার সাধারণ ছাত্রদের কে রাজাকার বলে গালি দিয়েছিল।কিন্তু তারা রাজাকার গালি দেওয়ার কারণে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। এই আওয়ামী লীগের দালাল বাজিতপুর কলেজের শিক্ষক রফিকুল ইসলাম গত ১৫ই আগষ্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করে ইমাম সাহেব, নামাজের পরে ইনাম সাহেব খালেদা জিয়ার জন্য দোয়া করে,নামাজ এর পরে বাজিতপুর কলেজ এর শিক্ষক রফিকুল ইসলাম মজিবুল হক মাষ্টার কে রাজাকার বলে গালি দেয়।আমরা এই শিক্ষক নামের কুলাঙ্গারকে অপসারণ করতে হবে। এবং এই কলেজ ক্যাম্পাসে শিক্ষক রফিকুল ইসলাম কে আমরা অঞ্চিত ঘোষণা করলাম। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার তাকে অপসারণ করতে হবে।
এতে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি হিজবুল্লাহ,বাজিতপুর কলেজ ছাত্রদল সভাপতি সিমন আহাম্মদ রিয়াদ,বাজিতপুর কলেজ ছাত্রশিবির সভাপতি আলি হোসেন,কলেজ ছাত্রদল সদস্য সচিব তারেক ভূইয়া সহ সচেতন ছাত্র সমাজ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

