নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর প্রতিনিধি:: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার রেজু মার্কেট শিল্প ও বনিক সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১.০০ঘটিকায় পৈলানপুর রেজু মার্কেট এর সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর চৌকি আদালত সরকারী কৌশুলী এডভোকেট আব্দুর রহিম রেজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা আমীর ডাঃইয়াকুত আলী,বনিক সমিতি সভাপতি সোহেল আহাম্মদ,সহ-সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক মীর আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজল মিয়া, কোষাধ্যক্ষ জামিল আল মাসুদ,দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম মিয়া,ক্রিয়া ও সাংস্কৃতি সম্পাদক মনিরুল ইসলাম শাওন,সদস্য রিপন,সদস্য আতাউর রহমান,সদস্য বাছির মিয়া,আবু হানিফ মিয়া সহ অত্র বাজারের ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সকল শহীদের স্মরন করে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সৈরাচার হাসিনা’কে ছাত্রজনতা আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এই আন্দোলন আংশগ্রহন করার কারণে ছাত্রজনতার উপর পুলিশ গুলি করে হত্যা ১৪০০শত ছাত্রজনতা কে হত্যা করেছে এই হত্যার বিচার চাই।

