ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি খুন ॥ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় আক্তার হোসেন (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আক্তার হোসেন ভাটিসাভার গ্রামের মৃত জহিরুলের পুত্র। তাঁরই আপন চাচা বাচ্চু মিয়ার পুত্র চাচাতো ভাই সজিব, রাজিব ও ইব্রাহিমদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আক্রমনে আক্তার হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁর চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যায়।

এ বিষয়ে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।