শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলা সদরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেসংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতাকর্মীরা জানায়, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং সেই আন্দোলনের দাবিগুলো পুনর্ব্যক্ত করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানান।
উক্ত গণমিছিল সমাবেশে জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চান, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা জামায়েতের সেক্রেটারী হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, পৌরসভা জামায়েতের আমীর আব্দুল বাতেন সহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি এড. আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং এর চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেলন, আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জামায়েতে ইসলামী এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
এছাড়া তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।”


