ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ঠিকাদারের ঠেলাঠেলিতে ৯ ফুট রাস্তার ইট বিছানোর কাজ বাঁকি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি কাঁচা রাস্তায় সরকারি দুটি সংস্থা ইট বিছানোর কাজ করেছে, তবে দুই অংশের মাঝখানে প্রায় ৯ ফুট জায়গা ফাঁকা পড়ে রয়েছে। ফলে পথচারী ও ছোট যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কেউ কেউ রসিকতা করে বলছেন, বাকি অংশটি এখন ‘পাবলিকের কাজ’।

নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউপি’র কুলধূরুয়া গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। প্রায় এক মাস আগে শুরু হওয়া দুলালের দোকান থেকে সাধনের বাড়ি পর্যন্ত ১২০০ মিটার রাস্তার কাজ দুটি ভিন্ন প্রকল্পের আওতায় করা হয়।

প্রথম ৩৮ মিটার অংশের কাজ এডিবির অর্থায়নে বাস্তবায়ন করে নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং কাজটি পান ঠিকাদার আতাহার আলী। বাকি ১০০০ মিটার ইট বিছানোর কাজ স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ৮৭ লাখ টাকা ব্যয়ে করা হয়, যার ঠিকাদার ছিলেন সারোয়ার জাহান জণি।

দুটি কাজ প্রায় একই সাথে শুরু হয়ে শেষ হলেও, আশু মিয়ার বাড়ির সামনে রাস্তায় প্রায় ৯ ফুট জায়গায় ইট বিছানো হয়নি। বর্তমানে এই অংশে গর্তে কাদা পানি জমে আছে।

স্থানীয়রা জানান, প্রথম অংশের ঠিকাদার নির্ধারিত মাপের চেয়ে বেশি কাজ করলেও, পরের অংশের ঠিকাদার ফাঁকা অংশটি ফেলে রেখেছেন। বারবার বলা সত্ত্বেও কোনো ঠিকাদার এর দায়িত্ব নিচ্ছেন না।

ঠিকাদার আতাহার আলী জানান, তাকে যতটুকু অংশ চিহ্নিত করে দেওয়া হয়েছে, তার চেয়েও এক মিটার বেশি কাজ করেছেন তিনি। দ্বিতীয় অংশের ঠিকাদার সারোয়ার হোসেন জনি বলেন, তিনি যেখান থেকে কাজ শুরু করার কথা সেখান থেকে কাজ শেষ করেছেন এবং বাকি অংশের বিষয়ে তার কোনো দায়িত্ব নেই।

নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানউল্লাহ ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে জানান, অচিরেই অন্য একটি প্রকল্পের মাধ্যমে ওই অংশটি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নান্দাইল উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস এটি তার কাজ নয় বলে জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।