ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ৬ ও ৮নং ওয়ার্ডের সমন্বয়ে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবশে গাংগাইল ইউনিয়নের বাংলা বাজার প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকেই ২টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল ও বিএনপি’র দলীয় স্লোগানসহকারে দলে দলে সম্মেলনে অংশগ্রহণ করেন।

গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা।

এছাড়া আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলী আসলাম ভূঞা, শফিকুল ইসলাম রিপন মাস্টার, হাবিবুর রহমান হাবি, মোছা: রুবি আক্তার, ফখরুল ইসলাম, সৈয়দ সেলিম রেজা, ফজলুর রহমান ও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।

সম্মেলনে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপি’কে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কোনো লবিং বা সুপারিশ নয়, বরং দলের ত্যাগী, কর্মীবান্ধব এবং দক্ষ কর্মীদেরই আগামীতে পদ-পদবীতে মূল্যায়িত করা হবে।”

এছাড়া তারা, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।