ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল চৌরাস্তায় সনি র‌্যাংগস’ শো-রুমের জমকালো উদ্বোধন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নান্দাইল চৌরাস্তায় বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘সনি র‌্যাংগস’-এর নতুন একটি শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নান্দাইল চৌরাস্তা সংলগ্ন কেন্দুয়া মোড়ে সনি র‌্যাংগস-এর এক্সক্লুসিভ ডিলার ‘রিফাত এন্টারপ্রাইজ’-এর আয়োজনে শোরুমটি যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সনি র‌্যাংগস শো-রুমের উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়ীসহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রিফাত এন্টারপ্রাইজের পরিচালক মো. রিপন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি র‌্যাংগস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় মৎস্য আড়তের সভাপতি আব্দুর রহমান সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী জীবন ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, রুবেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

শোরুমের উদ্বোধনকালে রিফাত এন্টারপ্রাইজের পরিচালক মো. রিপন ভূঁইয়া বলেন, “সনি র‌্যাংগস গ্রাহকদের আস্থার প্রতীক। আমাদের এখানে প্রতিটি ইলেকট্রনিক্স পণ্য সরাসরি জাপান থেকে আমদানিকৃত, যা গুণগত মান ও আধুনিকতায় বাজারের সেরা। আমরা নান্দাইলবাসীর হাতে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, নতুন এই শো-রুমে সনি র‌্যাংগস-এর অত্যাধুনিক প্রযুক্তির এলইডি টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ রান্নাঘরের প্রয়োজনীয় বিভিন্ন কোকার মেশিনের বিশাল সমাহার রয়েছে। রুচিশীল ও আধুনিক জীবনযাত্রায় আগ্রহী সকলকে তিনি শো-রুমটি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নান্দাইলের মতো বাণিজ্যিক এলাকায় এই মানসম্মত শোরুম স্থাপনের ফলে স্থানীয় ক্রেতারা এখন হাতের কাছেই আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।