ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে অনিয়মের অভিযোগ উঠেছে। ডিজেল ও পেট্রোল মিশ্রণের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মাইজহাটি এলাকার পুলেরঘাটে অবস্থিত বৈশাখী ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল সরবরাহে অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (০১ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অভিযোগটি তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী  (মেট্রোলজি) মো: কামরুল পলাশ।

এছাড়া, তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাস স্বাক্ষরিত আদেশে কমিটিকে অভিযোগটি জরুরি ভিত্তিতে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।