ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৯৬০জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ॥

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার স্কুল ও মাদ্রাসার ৯৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) নান্দাইল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

বিতরণকৃত চারার মধ্যে ছিল নিম, জাম, বেল, কাঁঠাল, নারিকেল, তাল, লেবু ও মরিচ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ও কৃষক পর্যায়ে তাল, আম ও নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

কৃষিবিদ নাঈমা সুলতানা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হবে। পারিবারিক পুষ্টির জোগান ও দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই কর্মসূচি সহায়ক হবে। এছাড়া নান্দাইল বিভিন্ন সময়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়ে থাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লাগানো এবং পরিবেশের প্রতি যত্নবান হতে শিখবে।” এই কর্মসূচি উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।