ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ “ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস।

এছাড়া উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি হাইস্কুলের সাবেক শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুল তমিজ, পাকুন্দিয়া সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মীর আশরাফুল ইসলাম (চঞ্চল), হোসেন্দী আদর্শ কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ নজরুল ইসলাম (সুরুজ), সাবেক ফুটবলার প্রশান্ত শাহ শম্ভু প্রমুখ।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং বৈষম্য দূর করতেও সহায়তা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ দিবস পালনের মূল লক্ষ্য।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।