নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরে একটি বড় পুকুরে বিষ প্রয়োগে বিশ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার (২১শে সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা পাবদা মাছ,শের পুটি,রৌ মাছ মরে ভেসে উঠেছে।
স্থানীয়রা জানায়,গত কিছু দিন আগে এই তিন একর জুরে মাছ ছাড়া হয়। প্রায় পাঁচ মাস পুকুরে মাছের খাবার দেওয়া হয়েছে। মাছ গুলো কিছু দিন পরেই বিক্রি করার কথা।কিন্তু বিষ দিয়ে মাছ গুলো মেরে ফেলে শত্রুরা।
এতে করে এই পুকুরে প্রায় ২০থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। এক কেজিতে দুইটি পুটি মাছ যখন হবে তখন বাজারে বিক্রি করা কথা। যা বাজার আনুমানিক চল্লিশ লক্ষ টাকা।
মৎস্য চাষি সোহাগ মেম্বার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে শেষ করে দিল ওরা। এখন আমি কি করবো বুঝতে পারছি না। রবিবার রাতে এই ঘটনা ঘটে এবং সোমবার সকাল আট ঘটিকায় পাহাড়াদার এর মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠে। তিন একর জমির ওপর এই পুকুর,এখানে বিভিন্ন প্রজাতীর মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার আনুমানিক ২০থকে ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার কোন শত্রু এই কাজ করে থাকতে বলে মনে করি।রাতের আঁধারে যারা এই কাজ করেছে তাদের বিচার চাই। আমি বিভিন্ন জায়গায় থেকে ঋন করে এই ব্যাবসা করছি। এতো বড় ক্ষতি এবং ঋণের টাকা আমি কিভাবে পরিশোধ করবো চিন্তা করে পাইতেছি না।
পাহাড়াদার শরাফত ইসলাম জানান, রাত আনুমানিক দশ ঘটিকায় আমি পাহাড়া দিয়ে ঘুমাতে যাই, সকালে উঠে দেখি মাছ মরে ভেসে উঠছে।কে বা কারা বিষ দিয়েছে আমি দেখতে পাই নাই।
পিরিজপুর ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি ফারুক মিয়া জানান, এই ঘটনা শুনে দেখতে আসলাম, দেখে খুব খারাপ লাগলো।এমন ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে সেই কামনা করি।
এই ঘটনায় থানায় লিখত অভিযোগ করার প্রস্তুতি চলছে।

