ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভনে প্রতারণা: ভুক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সদস্যগণ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা সদর নতুন বাজার সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভুক্তভোগীরা সকলেই বয়স্ক এবং তাদের চোখে-মুখে ছিল গভীর হতাশা ও ক্ষোভের ছাপ। তাদের হাতে থাকা বিশাল ব্যানারে স্পষ্ট অক্ষরে লেখা, ” মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে আওয়ামীলীগ নেতা টাকা নিয়ে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন। এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন আলাউদ্দিন আজাদ, ডা. আবুল কাশেম, সেলিম খান, শামছুল ইসলাম, আবু সাঈদ, বাদল চন্দ্র দাস, আবুল কাশেম, ওমর উদ্দিন, আব্দুল কাদির, হাফিজুর রহমান, আবু সাঈদ ও আব্দুল জলিল। তবে এদের মধ্যে দুজন মারা গেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী জানান, “অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মামুন খান ওরফে মামুনুর রশীদ তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা নেয়।  কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি তো হয়ইনি, উল্টো তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।

অভিযুক্ত মামুন খান নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মীয় বিষয়ক সম্পাদক। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগীরা আরও জানান, তারা স্থানীয় প্রশাসনের কাছেও এ বিষয়ে অভিযোগ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাননি।

এই ঘটনাটি সমাজে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।