ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যয়ে গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষ্যে ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সমন্বয়ে এক বিশাল কর্মী সম্মেলন বুধবার (২৬ আগস্ট) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবশে বিকাল ৩টা থেকেই ৩টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল ও বিএনপি’র দলীয় স্লোগানসহকারে দলে দলে সম্মেলনে অংশগ্রহণ করেন।

গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, আনোয়ার হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা।

এছাড়া আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলী আসলাম ভূঞা, শফিকুল ইসলাম রিপন মাস্টার, ইউপি সদস্য গোলাপ মিয়া, ইউপি সদস্য নাজিম উদ্দিন, যুবদল নেতা ইমামুল চন্দন, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আকবর, বিএনপি নেতা লুৎফর রহমান, বেনজির আহমেদ, ফারুক মিয়া, লুৎফর রহমান, শফিকুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনসারুল্লাহ।

সম্মেলনে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এই কর্মী সম্মেলনের আয়োজন। কোনো লবিং বা সুপারিশ নয়, বরং দলের ত্যাগী, কর্মীবান্ধব এবং দক্ষ কর্মীদেরই আগামীতে পদ-পদবীতে মূল্যায়িত করা হবে।”

এছাড়া তারা আরও বলেন, সম্মেলনে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।