ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হিমেল চেয়ারম্যানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাহান সাজু, হোসেনপুর
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান সাজু : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল এর সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় আনুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, গোবিন্দপুর ইউনিয়নের সাধারণ মানুষের উদ্যোগে এ নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাজারো নেতা কর্মীদের উপস্থিতিতে হিমেল চেয়ারম্যানের পক্ষে ও সমর্থনে আয়োজিত মতবিনয় সভায় কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপনের সঞ্চালনায় ও প্রফেসর আখিল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন, হোসেনপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা নূরে আলম এরশাদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রতন মহুরী, সহ-সভাপতি আব্দুল কাদির বাবুল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, হোসেনপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফখর উদ্দিন শরীফ, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানাসহ জেলা উপজেলা ইউনিয়ন ও পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দলমত নির্বিশেষে আরো উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে মতবিনিময় সভাটি জনসভায় রূপ নেয়। সভায় আগত বক্তারা বলেন ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আপনাদের ভোটে নির্বাচিত হয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল পাঁচটি বছর সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আসন্ন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিমেল চেয়ারম্যান কে দলীয় সমর্থনের মনোনয়ন প্রদানের জন্য উপজেলা ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে হোসেনপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুল ইসলাম জুয়েল বলেন, বিগত দিনে আমার ছোট ভাই হিমেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করা কালীন সময়ে কোন ভুল ত্রুটি করে থাকলে বড় ভাই হিসাবে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরো বলেন সমস্ত ভেদাভেদ ভূলে দল-মত নির্বিশেষে আসন্ন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিমেল কে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

মতবিনিময় সভার মধ্যমণি সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বলেন আপনাদের সকলকে নিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যাব। বিগত দিনে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আসন্ন নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। আসছে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সকলের প্রত্যক্ষ ভোটে, বিশাল ব্যবধানে জয়ী হয়ে আপনাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করে হিমেল চেয়ারম্যান আরো বলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।