ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

 নান্দাইলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল  

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর ‘প্রেসক্লাব নান্দাইল’ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ মোজাহিদি।

 

এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও প্রেসক্লাবের সদস্য এনামুল কাদির, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান, সহ-সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সদস্য মো. আল আমিন সরকার ও মো. শাহজাহান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।