ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নিতে চাইলে ছাড় নয়: সদস্য সচিব এনামুল কাদির

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি, তদবির বা অনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সর্বসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

​বিজ্ঞপ্তিতে এনামুল কাদির উল্লেখ করেন, তাঁর নাম ব্যবহার করে কেউ যদি কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়, অবৈধ সুবিধা গ্রহণ বা অসাধু কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তার দায়ভার সম্পূর্ণ সেই ব্যক্তির ওপরই বর্তাবে। এসব কর্মকাণ্ডের সাথে তাঁর বা তাঁর দলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

​দীর্ঘ রাজনৈতিক জীবনের সততার কথা তুলে ধরে তিনি বলেন, “আমার ৩৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো অন্যায় বা অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলাম না। এমনকি অন্যায়ের প্রশ্নে আমি নিজ দলের কোনো কর্মীকেও কখনো প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। রাজনীতি করি জনকল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়।”

​বিজ্ঞপ্তিতে তিনি আরও অনুরোধ জানান, তাঁর নাম ভাঙিয়ে কেউ প্রতারণা বা অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করলে বিষয়টি যেন কালবিলম্ব না করে সরাসরি তাঁকে (ফোন: ০১৭১১ ৩৭২৪৫৫) জানানো হয়। এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।