ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ ফারুক খোকনের মতবিনিময় সভা

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক জিএস আলহাজ্ব আহমদ ফারুক খোকন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য প্রার্থী আহমদ ফারুক খোকন এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি পাকুন্দিয়া উপজেলাকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান গোলাপ, ছাত্রদল নেতা বিজয়সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রার্থী তাদের সামনে এলাকার উন্নয়নে নিজের ভাবনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। পরিশেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি শেষ হয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।