মোঃ অলিউল্লাহ শেখ, হোসেনপুর, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী গ্রামে, হামিউস সুন্নাহ কওমী মহিলা মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট ) সকাল ১০ টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা জাহাঙ্গীর আলম ও ক্বারী হাফেজ মাহমুদর রহমান ।
এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আঃ কদ্দুছ, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃবাহার উদ্দিন , মুফতি মতিউর রহমান রহমান, মুহাদ্দিস- হাজীপুর কাচারি বাজার গো-হাট মসজিদের ইমামও খতিব । মুফতি লুৎফর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা আবদুল্লাহ, মুফতি নোমান,মাওলানা ফারুক, মুফতি আবদুল্লাহ। হাজী ক্বারী হামিজ উদ্দিন হাজী সিরাজ উদ্দিন, হাজী আঃ সালাম, হাজী মতিন। মোঃ হারুন, মোঃ জালাল উদ্দিন , মোঃ সয়ব মিয়া , মোঃ বদরুল আলম সাকিব, মোঃ আব্দুল কাদির (জিলানী),
জিনারী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ৩ নং ওয়াড, মোঃ মাখসাদুল ইসলাম ও মোঃ শরীফ মিয়া প্রমূখ।
আরোও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক মোঃ অলিউল্লাহ শেখ, মোঃ শামসুল হক , মোঃ হামিদুর রহমান, মোঃ আল আমিন, মোঃ মিজান ও বুলবুলসহ এলাকার ময়মুরুব্বি, যুবক ও এবং শিক্ষার্থীরা। দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাদ্রাসাটির উন্নয়নে আর্থিকসহ সব রকম উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা। পরে প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
এ সময় উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির বক্তারা বলেন, বিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী ধারা নিবিড় তত্ত্বাবধান ও পাঠদান করা হবে। মাদ্রাসাটি সুবিন্যাস করতে স্থানীয়, দেশ ও প্রবাসের মানবিক সংগঠন কিংবা ব্যাক্তিদের সুদৃষ্টি কামনা প্রয়োজন করেন।

