পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুল করিমের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হোসেন্দী বাজারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ অফিসের উদ্বোধন করা হয়।
মাগরিবের নামাজের পর থেকেই নির্বাচনী অফিসে আসতে শুরু করেন স্থানীয় এলাকাবাসী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
হোসেন্দী বাজার বণিক সমিতির সভাপতি মাইন উদ্দিন, মাহাবুবুর রহমান শাহীন, নজরুল ইসলাম, দুলু মৌলভী, হোসেন্দী বাজার মসজিদের ইমাম আহসানুল কবির ও মুয়াজ্জিনসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মো. রেজুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বাজার বণিক সমিতির সভাপতি মাইন উদ্দিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল করিম বলেন, তিনি দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং দীর্ঘদিন ধরে গ্রামে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। দেশের জন্য দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে এবার নিজ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি বলেন, “আমি এতদিন দেশের জন্য কাজ করেছি। এখন নিজের গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। কী করতে হবে, তা আমার জানা আছে। তবে আপনাদের সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
আব্দুল করিম আরও বলেন, তাঁর পরিকল্পনা ও এলাকার উন্নয়নে কী কী করতে চান, তা লিফলেটে উল্লেখ করা হয়েছে। এসব কাজ বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো।
![]()

