ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

 আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে নান্দাইলে বিএনপি’র অবস্থান কর্মসূচি  

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কড়া বার্তা দিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নান্দাইল উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক উসমান গণি ভূঁইয়া গেণু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বাবলু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান ফকির, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা মাসুদ আলী মোড়লসহ স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় বক্তারা বলেন, সাধারণ জনগণের ওপর যেকোনো ধরনের অন্যায় ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দেশবাসীকে সাথে নিয়ে স্বৈরাচারী ও সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে এই রাজপথের সংগ্রাম ও অবস্থান অব্যাহত থাকবে।

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অবস্থান কর্মসূচি স্থানে এসে মিলিত হয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।