ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তিন দিনের সরকারি সফরে দুই জেলায় তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা সফর করবেন। আগামী ০৯ অক্টোবর (শুক্রবার) থেকে ১১ অক্টোবর (রোববার) ২০২৬পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এই তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী আগামী শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৯:০০ টায় ঢাকার গুলশানের নিজ বাসস্থান থেকে সড়ক পথে ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।

প্রথম দিনের কর্মসূচি হিসাবে নান্দাইলে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। এরপর দুপুর ২:০০ টায় মোয়াজ্জেমপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৩:০০ টায় নান্দাইলের বনগ্রাম চৌরাস্তা বাজার স্কুল মাঠে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় দশদার বাজার ও জাহাঙ্গীরপুরে পান চাষীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। রাতে নান্দাইলের নিজ বাসভবন “বাহাদুরপুর হাউজ”-এ রাত্রিযাপন করবেন।

১০ অক্টোবর সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ১১:০০ টায় নান্দাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। এরপর বেলা ১১:৩০ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর ১২:০০ টায় নান্দাইল বাজার সংলগ্ন মোড়ল মহল হতে নদীর পার পর্যন্ত রাস্তা উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩:০০ টায় সুতারটিয়া নামক স্থানে দশালিয়া ও সুতারটিয়া যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

১১ অক্টোবর সফরের শেষ দিন রবিবার (১১ অক্টোবর) সকাল ৮:০০ টায় প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯:০০ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের সার্বিক পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এরপর সকাল ১০:০০ টায় তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১১:০০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন হল রুমে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ময়মনসিংহের কর্মসূচি সমাপ্ত করে আগামী রবিবার দুপুর ২:০০ টায় প্রতিমন্ত্রী সড়ক পথে ঢাকার গুলশানের নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন।

প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।