ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তুলশীগঙ্গা নদীতে পড়ে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঠেঙ্গাপুর এলাকায় তুলশীগঙ্গা নদীতে পড়ে এক শিশু মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৪ঠা এপ্রিল) ওই নদীতে এ ঘটনাটি ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুত শিশুটিকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী শিশুটির দ্রুত সন্ধান পাওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।