আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুপম দাস। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি তার নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রুপম দাসের বাড়ি জয়পুরহাট জেলায়। যোগদান উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুপম দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ৩৭তম বিসিএস প্রশাসন cadre’র কর্মকর্তা।
![]()

