ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

 

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সহায়তার অংশ হিসেবে দুইবান করে ঢেউটিন তুলে দেওয়া হয়।

 

উপকারভোগীরা বিনামূল্যে ঢেউটিন পেয়ে বর্তমান বিএনপি সরকার ও নান্দাইলের সংসদ সদস্য, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।